সিরাজগঞ্জ বেলকুচিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নে আমবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার মালশাপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম (ভুলন) ৩৬, একই গ্রামের মৃত হাতেম আলী প্রমানিকের ছেলে শহিদুল ইসলাম (৪৮), হোসেনপুর গ্রামের বাবুল শেখের ছেলে বেলাল শেখ (২৫), উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিনহাজ (২০)।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে উপজেলার আমবাড়িয়া এলাকায় কিছু ডাকাত চক্রের সদস্যরা ডাকাতি প্রস্তুতির জন্য অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
