স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। হঠাৎ দুই উইকেট পতনে দলটি কিছুটা চাপের মুখে পড়েছে। দলীয় ৮২ রানে ফখর জামানের বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। দলীয় স্কোরে আর ২৯ রান যোগ হতেই ফিরে যান আরেক ওপেনার ইমাম-উল হক।
ইমাম ৪৪ ও ফখর ৩৬ রান করেন। তৃতীয় উইকেটে এখন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ জুটি বেঁধেছেন। এ পতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৪১ রান।
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জার হারে শুরু হয়েছে পাকিস্তানের।
ইত্তেফাক/কেআই
