চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১  

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৪:৫৯

চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসের খাদে পড়ার ঘটনায় ১ জন নিহত হয়েছেন। নগরীর বায়েজিদ লিংক রোডে বুধবার (২৭ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বায়েজিদ থানার উপ-পরিদর্শক মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
নিহত ব্যক্তি নাম মো. ফোরকান (৬০)।   

যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে আসা ইউনাইটেড ট্রাভেলস পরিবহনের একটি বাস রাস্তার পাশে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় পথচারী মো. ফোরকানকে চাপা দেয় বাসটি। বাসে থাকা বেশ কয়েকজন যাত্রীও এতে আহত হন।  

বায়েজিদ থানার উপ-পরিদর্শক মফিজ উদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বাসের চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

 

ইত্তেফাক/এআই