বড় স্কোরের পথে পাকিস্তান

আপডেট : ০৩ জুন ২০১৯, ১৮:২৭

ইংল্যান্ডের বিপক্ষে বড় স্কোরের দিকে যাচ্ছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজ ও বাবর আজমের জোড়া হাফসেঞ্চুরিতে ৪০ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ২৫২ রান করেছে সরফরাজ বাহিনী। বাবর ৬৩ রান করে ফিরে গেলেও হাফিজ সামনের দিখে এগুচ্ছেন। 

সোমবার টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ইংল্যান্ড। ব্যাট হাতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে দলীয় ৮২ রানে ফখর জামানের বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। দলীয় স্কোরে আর ২৯ রান যোগ হতেই ফিরে যান আরেক ওপেনার ইমাম-উল হক। ইমাম ৪৪ ও ফখর ৩৬ রান করেন। 

এরপর তৃতীয় উইকেটে এখন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ জুটি বাঁধেন। এই দুজন ৮৮ রানের জুটি গড়েন। এরপর বিদায় নেন বাবর আজম। এখন চতুর্থ উইকেটে হাফিজের সঙ্গী হয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ।  

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জার হারে শুরু হয়েছে পাকিস্তানের। 

ইত্তেফাক/কেআই