নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে ।
ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে রিংকু (৪০) নামে ওই বাজারের এক ব্যবসায়ী হার্ঢঅ্যাটাক করে মারা গেছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের পাশের খালেক মিয়ার মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে পাশের ব্যাংক রোড, ইসলাম মার্কেট, হোসেনসহ পাশের মার্কেটে।
তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা কেউ বলতে পাছে না।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশপাশি কাজ করছে রেডক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, অসংখ্য ব্যবসায়ী ও সাধারণ জনগণ। আইনশৃংখলা রক্ষায় রয়েছে পুলিশ বাহিনী ও র্যাব সদস্যরা।
