ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটি (ফিনাক্ট) সম্প্রতি তাদের প্রথম অফলাইন কর্মশালার আয়োজন করেছেন। ২৫ এপ্রিল ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মশালাটি অনুষ্ঠিত। যার নাম ‘ক্যারিয়ার ইনসাইট: ফিউচার ইন অ্যাকাউন্টিং’। কর্মশালাটিতে ১২০ জনেরও বেশি শিক্ষার্থী যোগ দেয়। যেখানে বেশিরভাগ উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী, ক্লাবের সদস্যগণ এবং কয়েকজন প্রকৌশল শিক্ষার্থী।
কর্মশালাটি পরিচালনা করেছেন, অত্যন্ত অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুহাম্মদ আমিনুল হক, (এফসিএ)। ২ ঘণ্টার কর্মশালাটিতে, তিনি স্নাতক পরিকল্পনা, ইন্টার্নশিপ সংস্থান এবং সফলভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় সফল হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
কর্মশালাটির উদ্দেশ্য ছিল স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের কাছে শিল্পের সুবিধা, কর্মজীবনের সুযোগ এবং কর্মজীবনের মোকাবিলাগুলো তুলে ধরা যাতে তারা ব্যবসায়িক জগত সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা পেতে পারে এবং প্রাথমিক পর্যায়ে ক্যারিয়ারের দিকগুলি সম্পর্কে কিছু দিক নির্দেশনা উপলব্ধি করতে পারে।
তরুণদের একজন জায়েদ ইকবাল অঙ্গন, স্নাতক পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষার পরিকল্পনা এবং প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে, মুহাম্মদ আমিনুল হক, (এফসিএ) পরিসংখ্যান, গবেষণা এবং বর্তমান বাজারের অবস্থা বিবেচনা করে একটি মাইন্ড ম্যাপ বর্ণনা করেছেন।
আমিনুল আরও ব্যাখ্যা করেছেন যে, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে যাত্রাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই একটি সুপরিচিত সিএ ফার্মে ইন্টার্ন করার পরিকল্পনা করতে হবে,পাশাপাশি অডিট কাজে সহায়তা ও গন্তব্যে পৌঁছানোর জন্য সিএ পরীক্ষার সঠিক পরিকল্পনা। তিনি আরো যোগ করেন যে, সিএ এর জন্য একজন শিক্ষার্থী যত তাড়াতাড়ি পদক্ষেপ নিবে,সে তত তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।
কর্মশালার সম্প্রচারের সাথে যুক্ত ছিলো দৈনিক ইত্তেফাক এবং দৈনিক সমকাল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এবং এটিএন বাংলা।
