ইস্তানবুলে নেপালের ৪ নাগরিককে অপহরণের ঘটনায় কিছু পাকিস্তানি জড়িত থাকার কয়েকদিন পর, তুরস্ক পাকিস্তানের নাগরিকদের জন্য তার ভিসা নীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
৬ পাকিস্তানি নাগরিকের একটি দল তাকসিম স্কোয়ার থেকে ৪ নেপালিকে 'বন্দুকের মুখে' অপহরণ করার তুরস্ক এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণের পর নেপালিরা পাকিস্তানিদের হাতে নির্যাতনের শিকার হয়েছে।
অপরাধে পাকিস্তানিদের জড়িত থাকার অভিযোগের পর তুর্কি সরকার পাকিস্তানিদের জন্য ভিসা নীতি কঠোর করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম আজ নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্ক সরকার পাকিস্তানিদের জন্য অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়াও বন্ধ করেছে।
