ঈদের দিন
চ্যানেল :চ্যানেল নাইন
সময় :রাত ৮টা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে ঈদের দিন রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘ওপারে আকাশ’। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল এবং অভিনয় করেছেন অপূর্ব, মমসহ অনেকে।
ফয়সাল একজন বড় ব্যবসায়ী। বিভিন্ন দেশে তাঁর ব্যবসা ছড়ানো। ৫ দিনের ব্যবসায়িক ট্যুরে নেপাল এসেছেন। সঙ্গে এসেছে তাঁর কোম্পানির স্টাফ সামিয়া। সামিয়াকে পছন্দ করেন ফয়সাল। কিন্তু মনের কথাটা বলতে পারছেন না। ফয়সালের এই দুর্বলতার বিষয়টা সামিয়াও বুঝতে পারে। এবার ফয়সাল ভেবেছেন নেপালে এসে কোনো এক মনোরম পরিবেশে সামিয়াকে মনের কথাটা বলে ফেলবেন। ফয়সালের ঢাকার অফিস থেকে নির্দেশ দিয়ে বলা হয় তাঁদের সার্বক্ষণিক দেখা-শোনা এবং গাইড করার জন্য ভালো স্মার্ট দেখে যেন কাউকে দেওয়া হয়। তাঁরা নেপাল এয়ারর্পোট থেকে বের হয়েই দেখতে পায় তাঁদের গাইড সায়মন হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। গাইড দেখতে বেশ সুদর্শন। টাই সানগ্লাস পরা। ফয়সাল সাহেব সায়মনের কাছে যায়। সায়মন ম্যাডামের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ম্যাডামও সায়মনকে এখানে এভাবে দেখে যেন আকাশ থেকে পড়ে। মুহূর্তেই অতীত আঁকড়ে ধরে সায়মন।
