চট্টগ্রামে ঈদের প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৯টায়

আপডেট : ০১ মে ২০২২, ১২:৪০

চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়ামের সামনের মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন নগরীর বায়তুশ শরীফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির পক্ষ থেকে গতকাল শনিবার এ কথা জানানো হয়েছে। 

ঈদ জামাত উপলেক্ষ্যে সম্প্রতি চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহামুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির ট্রেজারার সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় এতে কমিটির অন্য সদস্যরা বক্তব্য রাখেন। সভায় কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৪টি আঞ্চলিক ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের সময়সূচী স্থানীয় কমিটিসমূহের সিদ্ধান্ত অনুসারে হবে বলেও জানানো হয়।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কমিটির আওতাধীন অন্যান্য ঈদের জামাত প্যারেড ময়দান জোনাল ঈদ জামাত কমিটি চট্টগ্রাম সরকারি কলেজ, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলীয়া মাদ্রাসা ময়দান ঈদ জামাত, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ময়দান ঈদ জামাত, চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক স্কুল মাঠ পলোগ্রাউন্ড মাঠ ময়দান ঈদ জামাত, হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ মসজিদ ঈদ জামাত, বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান ঈদ জামাত, ধনিয়ালা পাড়া, ডি.টি রোড, জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, পশ্চিম মাদারবাড়ী, হাজি নজু মিয়া সওদাগর জুমা মসজিদ ঈদ জামাত, খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ ঈদ জামাত, মিঞা খান নগর, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, হজরত সুলতান বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ মসজিদ ঈদগাহ ময়দান, চন্দনপুরা দারুল উলুম আলীয়া মাদ্রাসা ঈদ জামাত, আল আমিন বাড়িয়া মাদ্রাসা ঈদগাহ্ ময়দান, বাহার সিগনাল কালুরঘাট জাম্বুরি ময়দান ঈদ জামাত, আগ্রবাদ, চট্টগ্রাম বন্দর কতৃ‌র্পক্ষ কেন্দ্রীয় ঈদুল ফিতর নামাজের জামাত বন্দর স্টেডিয়াম ময়দান, বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ময়দানের পরিবর্তে বন্দর কলোনির স্ব-স্ব মসজিদে জামাত অনুষ্ঠিত হবে বোলোয়ার খান জামে মসজিদ ঈদ জামাত মিয়াখান নগর। 

বাকলিয়া মেহেদীবাদ সিডিএ কলোনি জুমা মসজিদ ঈদ জামাত, কদম মোবারক শাহী জামে মসজিদ, মোমিন রোড, দেওয়ান হাট ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার ময়দান ঈদ জামাত, ঘাটফরহাদবেগ আতরজান বিবির মসজিদ| চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দান ঈদ জামাত, নাছিরাবাদ বয়েজ হাই স্কুল ময়দান ঈদ জামাত, বায়তুল মামুর জামে মসজিদ, আলকরণ মহল্লা, মোহরা কাদেরিয়া ঈদগাহ ময়দান, হজরত মোল্লা মিসকিন শাহ (রহ.) মসজিদ ঈদগাহ ময়দান, গণি বেকারি, কলেজ রোড, বাকলিয়া মিয়া খান নগর মাদ্রাসা এ মোজাহারুল উলুম| কামাল-ই-ইসকে মুস্তফা (দ.) কমপ্লেক্স জামে মসজিদ, বাকলিয়া, চিটাগাং জুট ম্যানুফেকচারিং মসজিদ ময়দান, কালুরঘাট, বহদ্দার হাট ওয়াপদা কলোনি জামে মসজিদ ময়দান ঈদ জামাত, জসিম উদ্দিন মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান ঈদ জামাত, খলিফাপট্টি বায়তুন নূর জামে মসজিদ, ঝাউতলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ, পূর্ব নাছিরাবাদ জামে মসজিদ (বিপ্লব উদ্যানের বিপরীতে) পশ্চিমে, মসজিদে গাউছুল আযম জিলানী (রহ.) মসজিদ ঈদ জামাত, বাহার সিগনাল, কালুরঘাট, উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা ঈদ জামাত, কালুরঘাট এফআইডিসি কমপ্লেক্স মসজিদ ময়দান, ফিরিঙ্গীবাজার অঙ্গীকার ক্লাব জে এম সেন হাই স্কুল ময়দান ঈদ জামাত, বক্সিরহাট হাজি শরীয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, পির বদর (রহ.) আউলিয়া জামে মসজিদ, বদরপতি রোড, বক্সিরহাট মহল্লা, মাইঝ্যা বিবি শাহী জামে মসজিদ, পাঁচলাইশ ওয়ার্ড, মাদ্রাসা নুরীয়া ঈদগাহ ময়দান, ফয়েজলেক, খুলশী, ফিরিঙ্গীবাজার জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ, নিউ ঝাউতলা জুমা মসজিদ ঈদ জামাত, জাকির হোসেন রোড, ওমর গণি এমইএস কলেজ ময়দান ঈদ জামাত, জাকির হোসেন রোড, বাংলাদেশ ইসলাম একাডেমি, দেওয়ান বাজার, মাঝিরঘাট শাহী বিবির মসজিদ ঈদ জামাত, মসজিদে বায়তুস সালাম ঈদ জামাত, অক্সিজেন আবাসিক এলাকা, ওয়াজেদিয়া রোড, পাঁচলাইশ, দক্ষিণ হালিশহর কাটাখালী হযরত আলী শাহ (রহ.) প্রাথমিক বিদ্যালয় ময়দান ঈদ জামাত, বন্দরটিলা, দক্ষিণ হালিশহর।

হালিশহর হাউজিং এস্টেট ময়দান ঈদ জামাত, উত্তর হালিশহর হাউজিং প্রাইমারি স্কুল ময়দান ঈদ জামাত, নেছারিয়া আলীয়া মাদ্রাসা ময়দান ঈদ জামাত, পাহাড়তলী সর্দার বাহাদুরনগর ঈদগাহ ময়দান ঈদ জামাত পাহাড়তলী, আমবাগান, চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং মসজিদ ময়দান ঈদ জামাত, কালুরঘাট, মসজিদ-ই-নুর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা গাউছুল আজম জামে মসজিদ ঈদগাহ ময়দান, বায়েজিদ বোস্তামী, হাজী ছালেহ জহুর জামে মসজিদ ঈদ জামাত, জামালখান, চাঁদ মিয়া মুন্সি রোড জামে মসজিদ, পশ্চিম বাকলিয়া, পাঁচলাইশ হাজিপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, দামপাড়া, পাঁচলাইশ আমিন জুট মিল মসজিদ ময়দান লালিয়া হাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, হাটহাজারী রোড, বাংলা বাজার রশিদ বিল্ডিং চত্বর, স্ট্রান্ড রোড, লালদীঘি ময়দান ঈদ জামাত, হাজি গোলাম রসুল ওয়াকফ এস্টেট জামে মসজিদ তিনপোল, জুবলী রোড, টার্মিনাল বায়তুশ শরফ জুমা মসজিদ, চাঁদগাও, ছোবহানিয়া আলীয়া মদ্রাসা ময়দান ঈদ জামাত, ৩১৯, আছদগঞ্জ মরহুম রাজা মিয়া সওঃ বাড়ীর ও মাদ্রাসার বিরাট ময়দান, টাইগার পাস কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দান, টাইগার পাস, খুলশী, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (ফরেস্ট রিসার্স অফিস) জামে মসজিদ, ষোলশহর, চট্টগ্রাম, হযরত হামজা খাঁ (রহ.) শাহী জামে মসজিদ ঈদগাহ ময়দান, হামজার বাগ, ষোলশহর, চট্টগ্রাম।

পাঁচলাইশ হাজিপাড়া অশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা ময়দান, বায়তুন আজিজ জামে মসজিদ, বেটারীগলি, উত্তর সত্ত্বা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা ঈদ জামাত, মসজিদে বেলাল ইসলামী কমপ্লেক্স ঈদ জামাত, মোহাম্মদপুর (মুরাদপুর) বিশ্বরোড, খাতুনগঞ্জ শমসের খান ওয়াকফ জামে মসজিদ ঈদ জামাত বিটালীগঞ্জ, খাতুনগঞ্জ, মাদ্রাসাতুল ইসলামিয়া মিছবাহুল উলম মদ্রাসা ময়দান ঈদ জামাত, পাথরঘাটা হাজি ছুফি ছোবহান সওদাগর ও নুর নাহার বেগম জুমা মসজিদ, বান্ডেল রোড, বক্সির হাট হাজি শরিয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, আসদগঞ্জ জামে মসজিদ (গাছপট্টি), আলকরণ জামে মসজিদ, বংশাল রোড মহল্লা জামে মসজিদ ঈদ জামাত, বংশাল রোড, ফিরিঙ্গীবাজার, পির বদর (রহ.) আউলিয়া মসজিদ, বদরপাতি রোড, বক্সিরহাট মহল্লা, জিআরপি পুলিশ লাইন ময়দান, পাথরঘাটা মধু বেপারী হাজি নজু মিয়া লেইন জুমা মসজিদ ঈদ জামাত, বংশাল রোড মহল্লা জামে মসজিদ ঈদ জামাত, বংশাল রোড, ফিরিঙ্গীবাজার, বায়তুল কাদের মসজিদ ময়দান, বালুরছড়া, হাটহাজারী রোড, মসজিদ-ই-নূর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, সদরঘাট পুরাতন পোর্ট কলোনী ঈদ জামাত ময়দান, হাজি তবিয়ত খান জামে মসজিদ, সিরাজদৌল্লা রোড, দেওয়ানবাজার, জেআই মাদ্রাসা, ব্যাটারি গলি, চট্টগ্রাম, পশ্চিম বাকলিয়া ঈদ জামাত কমিটি, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন, চট্টগ্রাম।

ইত্তেফাক/ ইআ