কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি-মাঝিরকান্দি নৌপথে লঞ্চ ও স্পীডবোট বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঘাট থেকে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক ও নৌ নিরাপত্তা ট্রাফিক কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
