দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করছে: নিক্সন চৌধুরী

আপডেট : ০৩ মে ২০২২, ১২:৩২

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আল্লাহর অশেষ রহমতে দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করছে। মঙ্গলবার (৩ মে) সকালে ভাঙ্গা ঈদগাহ্ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ে শেষে তিনি এ কথা বলেন।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চৌধুরী নিক্সন। এ সময় তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করছে। নাড়ির টানে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করে পরিবার-পরিজন নিয়ে ঈদ করছে। এই ঈদে দেশবাসীর শুভ কামনা করে সকলের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদের মুহতামিম মাওলানা তালহা হুজুর, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লাসহ প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি