চট্টগ্রামে ১১০ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৪ মে ২০২২, ১১:১৫

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর পাথরঘাটা থেকে ১১০ লিটার চোলাইমদসহ অনেক দে (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মে) রাত পৌনে ৯টায় জলিলগঞ্জের কন্ট্রাকটর কলোনির আনোয়ারা বেগমের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

গ্রেফতার অনেক দে কক্সবাজারের চকরিয়া থানার ডুলাহাজরা রংমহল এলাকার সুরেশ চন্দ্র দে’র ছেলে।

ওসি জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা বেগমের ভাড়া ঘরের খাটের নীচ থেকে ১১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এসময় অনেক দে নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ইত্তেফাক/ইআ