শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ০৫ মে ২০২২, ২৩:৪৩

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার যোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এমন কোন খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ দেশে আর কেউ ভূমিহীন, গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর ভিটেমাটিহীন মানুষেরা পাচ্ছে তাদের মাথা গোঁজানোর ঠাঁই।

৪মে বুধবার নিজ এলাকা কুমিল্লার মনোহরগঞ্জের পোমগাঁওস্থ নিজ বাড়িতে দিনব্যাপী প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সুধিজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

তিনি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি নেতা কর্মীদের জনকণ্যানমূলক কাজে সম্পৃক্ততার মাধ্যমে এলাকার সকল উন্নয়ন নিশ্চিত ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহবান জানান। মন্ত্রী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, জনস্বাস্থ্য কুমিল্লার নির্বাহী প্রকৌশলী নাসির উল্ল্যা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান মুহিত, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলম,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি