ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে স্বামী বাবলু শেখের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ মে) সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছ। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত স্ত্রীর নাম জুলি খাতুন (২৫)। জুলি খাতুনের বাবার বাড়ি একই উপজেলার সামন্তা গ্রামে। তাদের ৩টি সন্তান আছে।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, আজ বিকালে পারিবারিক কলহের জেরে স্বামীর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় কোপ দেয়। এতে স্ত্রী মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ স্বামী বাবলু শেখকে আটক করেছে।
