অবশেষে মহেশপুরে সরকারিভাবে ধান ক্রয় শুরু

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৫২

অবশেষে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে সোমবার সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন করলেন এমপি চঞ্চল। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল, উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তাজউদ্দিন, উপজেলা প্রচার সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত এক মাস আগে ধান সংগ্রহের উদ্বোধন করা হলেও বিলম্ব করে ধান ক্রয় করা হয়নি। স্থানীয় এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের উদ্যোগে সোমবার থেকে ধান ক্রয় শুরু হলো।