ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারের কয়েদির মৃত্যু 

আপডেট : ০৭ মে ২০২২, ২২:৪১

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ব্যাংকের চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মেজবাহ উদ্দিন (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মে) সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়ার অহিদ মিয়ার ছেলে ও আল্লাহর দান ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, মেজবাহ উদ্দিন একটি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় সাড়ে সাত কোটি টাকা জরিমানা ও এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি। চলতি বছরের ২১ মার্চ তাকে কারাগারে প্রেরণ করা হয়। সন্ধ্যার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ইত্তেফাক/এএএম