টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০৩ জুন ২০১৯, ২২:১৮

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ গতকাল সোমবার  এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, আটক উপজেলার হোয়াইক্যং কাটাখালীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মুফিজুর রহমান প্রকাশ মুফিজকে (৪১) নিয়ে তার আস্তানায় মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশ। সেখানে মুফিজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। কিছুক্ষণ পর হামলাকারীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশি করে চারটি অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট ও তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আহত মুফিজকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।