ঘূর্ণিঝড় আসানির কারণে হাতিয়ায় নৌ চলাচল বন্ধ

আপডেট : ০৯ মে ২০২২, ১৬:৫৮

ঘূর্ণিঝড় আসানির কারণে এবং নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়া দ্বীপের সঙ্গে বাইরের সব প্রকার নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (৯ মে) হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ দিকে নৌ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাতিয়া থেকে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীরা। এছাড়া মাছ ধরার সব প্রকার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

দ্বীপ উপজেলা হাতিয়ার ওপর দিয়ে সকাল থেকে দমকা হাওয়া ও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।  

ইত্তেফাক/এএএম