চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। আজ ম্যাচ শুরুর আগে সদ্য প্রায়াত অস্ট্রেলিয়ার কিংবদন্তী অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে স্মরণ করেন দুই দলের ক্রিকেটাররা।
ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। সব ক্রিকেটার আজ কালো ব্যাচ পরিধান করেছেন।
এর আগে আজ রবিবার অস্ট্রেলিয়ার টাউন্সভিলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। সাইমন্ডসের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।
অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দু'বার বিশ্বকাপও জিতেছিলেন তিনি।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যান্ড্রু সাইমন্ডস