সাপাহারে যৌন নিপীড়নের শিকার ছয় বছরের শিশু

আপডেট : ০৪ জুন ২০১৯, ১৬:৫৪

নওগাঁর সাপাহারে ৬ বছরের এক শিশুকন্যা যৌন নিপীড়নের শিকার হয়ে নওগাঁ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই শিশুটি উপজেলার বাসুলডাঙ্গা গ্রামের বলে জানা গেছে।

জানা গেছে, গত ৩ জুন সোমবার সকাল ১০টার দিকে একই গ্রামের ছাদেক হোসেনের স্কুলপড়ুয়া ছেলে আবু মুসা (১৫) মেয়েটিকে বাড়ির পাশে একা খেলা করতে দেখে বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে তার বাসায় নিয়ে যায়। বাসায় তার বাবা-মা না থাকায় সে শিশুটিকে উপর্যুপরি যৌন নির্যাতন চালায়। এরপর অসুস্থ অবস্থায় মেয়েটি একা একা বাসায় ফিরে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে।

মেয়ের শারীরিক অবস্থা গুরুতর দেখে মেয়ের পরিবারের লোকজন তখনই শিশুটিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমেেপ্লকেক্স নিয়ে যায়। মেয়েটির অবস্থা দেখে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে শিশুটি নওগাঁ জেলা সদর হাসপালে ভর্তি।

আরও পড়ুন: ইন্দুরকানী‌তে অপহৃত স্কুল ছাত্র সালাউ‌দ্দিন হত্যার ঘটনায় মামলা

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এর সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমরা অভিযুক্ত আবু মুসার বাসায় অভিযান চালাই। ছেলেটি পলাতক থাকায় তার বাবা ছাদেক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে নিয়ে এসেছি। অপরাধীকে ধরার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/নূহু