গতকাল প্রথম দিন শেষে শ্রীলঙ্কার অভিজ্ঞ দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ১১৪ ও দিনেশ চান্দিমাল ৩৪ রানে অপরাজিত ছিলেন। তাদের দু'জনের ৭৫ রানের জুটির ওপর ভর করে দলের স্কোর দাঁড়ায় ২৫৮ রান। স্কোর যে আজ দ্বিতীয় দিন আরও বড় হবে তা গতকালই বুঝা গিয়েছিল। আজ সেই স্কোরই টেনে বড় করছেন এই দুই ব্যাটার।
চট্টগ্রাম টেস্টের উইকেটটি থেকে বোলাররা খুব একটা সুবিধা পাচ্ছেন না। সেটিই কাজে লাগাচ্ছেন ম্যাথুস ও চান্দিমাল। বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলছেন তারা। গতকালই সেঞ্চুরি তুলে নেন ম্যাথুস। এই মুহূর্তে তিনি ব্যাট করছেন ১৩৯ রানে। অপরপ্রান্তে অর্ধশত করেছেন চান্দিমাল। তিনি ৬১ রানে অপরাজিত। দু'জনের জুটি দাড়িয়েছে ১২৭ রানে।
এই রিপোর্ট লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩১০ রান।
