শাবিপ্রবিতে ‘অনলাইন প্রবলেম সলভিং প্রতিযোগিতা’ 

আপডেট : ১৬ মে ২০২২, ২০:৪৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ১ জুন থেকে ‘গেম অব ব্রেইন্স’ প্রতিযোগিতার সিজন-৩ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজ্ঞানবিষয়ক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র উদ্যোগে এই প্রতিযোগিতা হচ্ছে। সোমবার (১৬ মে) সকালে সংগঠনের সভাপতি মো. আবু কাউসার এ বিষয়টি জানান।

তিনি বলেন, ‘গেম অব ব্রেইন্স হচ্ছে একটি বিজ্ঞানভিত্তিক অনলাইন প্রবলেম সলভিং প্রতিযোগিতা। আগামী ১ জুন এ প্রতিযোগিতার সিজন ৩ শুরু হবে। স্কুল লেভেল থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত দেশের যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবেন।’ 

৩১ মে (মঙ্গলবার) রাত ১১টা ৩৯ মিনিট পর্যন্ত প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে। ১০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ অংশগ্রহণকারীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি, জেলার নাম ও পেমেন্ট ট্রানজেকশন আইডি লিখে সংগঠনের অনলাইন পেজের পোস্টে কমেন্ট করতে হবে। কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে প্রতিযোগীর রেজিস্ট্রেশন নম্বর জানিয়ে দেওয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী জানতে https://www.facebook.com/128230900582098/posts/7460642434007538/ লিংকে ক্লিক করুন। রেজিস্ট্রেশন ফি ‘‘বিকাশ- ০১৩০৭৭৬১৯১৩, রকেট-০১৫২১৫৬৩৩৩৫৮’’ এসব নম্বরে জমা দিতে হবে। 

ইত্তেফাক/এএইচ/এএএম