চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইশরাক হোসেন নামের ১২ বছর বয়সী এক কিশোর মারা গেছে।
সোমবার (১৬ মে) বিকালে হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগাইশ গ্রামের গুড় বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই বাড়ির মো. ইউসুফ আলী বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ইশরাক ঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ইশরাক মারা গেছে।
