বাংলাদেশ ব্যাংক শাখার জন্য ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় কমিটির অনুমোদিত এই কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এইচ, এম দেলোয়ার হোসাইন, কার্যকরী সভাপতি হিসেবে যুগ্ম-ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে যুগ্ম-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (লিটন)-কে মনোনীত করা হয়।
নতুন এই কমিটি গত ২৭ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী আকতারুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নেছার আহাম্মদ ভূঞাঁ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত পরিষদ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে, উচ্চ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
