মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষি শ্রমিক আরিফ হোসেন হত্যা মামলার চার্জশিট ২৪ ঘণ্টার মধ্যে আদালতে দাখিল করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বুধবার (১৮ মে) মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
জানা যায়, উপজেলার গর্জনা গ্রামের ইউসুফ আলীর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার তিনজন ধান কাটার শ্রমিককে বাড়িতে নিয়ে আসেন ধান কাটার জন্য। এদের সবার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে। প্রতিদিনের মতো সোমবার (১৬ মে) ইউনুছের জমির ধান কাটতে যায় তারা। ধানকাটা কালীন সময় ভিকটিম ও আসামির সঙ্গে ধানকাটা নিয়ে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের পর জমিতে ধান কাটা শুরু করে দুপুরে খাবারের আগে জমির পাশে মেশিন ঘরে বিশ্রামের জন্য গেলে সেখানে হৃদয় শেখ আরিফ হোসেনের গলায় ধারালো কাচি চালিয়ে নৃশংস ভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, ঘটনার দিন রাতে নিহতের ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হৃদয়কে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে। হত্যাকারী নিজে হত্যার দায় স্বীকার শিকার করেছেন।
তিনি আরও জানান, মামলার তথ্য উপাত্ত ও সাক্ষী পাওয়ায় দ্রুত চার্জশিট প্রদান করা সম্ভব হয়েছে।

১২ দিন লড়াই করে হেরে গেলেন এসিডে দগ্ধ নারী