চট্টগ্রাম টেস্ট

হঠাৎ ছন্দপতনের পর লিড নিলো বাংলাদেশ

আপডেট : ১৮ মে ২০২২, ১৪:১১

চট্টগ্রাম টেস্টে মুশফিকুর রহিমের দৃঢ়তায় শ্রীলঙ্কার ৩৯৭ রান টপকে গেলো বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর ফিরেই ছন্দপতন হয়েছিল টাইগারদের। বদলি কাসুন রাজিথার করা পরপর দুই বলে সাজঘরের পথ ধরেছিলেন শতকের পথে হাটা লিটন দাস ও রিটায়ার্ড হার্ট থেকে ফেরা তামিম ইকবাল। তবে এক প্রান্ত আগলে মুশফিক এখনো বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন, তার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান।

টানা দুই সেশন ব্যাট করা লিটন দাস ক্যারিয়ারের আরেকটি শতক থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন। মধ্যাহ্ন বিরতির পর টেস্টে নিজের তৃতীয় শতক তুলে নিয়ে দলকে এগিয়ে নেবেন আরও, তেমনটাই প্রত্যাশা ছিল সবার।

তবে সেই আশায় গুঁড়ে বালি! বিরতির পর প্রথম বলেই নিজের উইকেট উপহার দিয়ে ৮৮ রানে সাজঘরের ফেরেন লিটন। তার পরের বলেই রিটায়ার্ড হার্ট থেকে ফেরা তামিম ইকবালও রাজিথার শিকার হয়ে ফিরে যান আগের দিনের করা ১৩৩ রানেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪৩ ওভারে ৫ উইকেটে ৪১৬ রান, লিড ১৯ রানের। মুশফিক ২৪২ বলে ৯০ ও সাকিব ৩৪ বলে ২৪ রান নিয়ে এখন ক্রিজে রয়েছেন।

ইত্তেফাক/টিআর