সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার (১৮ মে) সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ী রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের রোজিনা সুলতানা (২৬) এবং একই গ্রামের নাজমুল হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা (০৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ী রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলার রোজিনা সুলতানাও আয়শা সিদ্দিকা নিহত হয়। এসময় শিশুর মা আকলিমা ও নানি রহিমা খাতুন, ভ্যান চালক ভোলা আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, সকালে মুলিবাড়ী রেল ক্রসিং এলাকায় উত্তরবঙ্গ মুখি একটি ট্রাক সায়দাবাদ এলাকায় একটি ভ্যানকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উল্লেখিত হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
