সাউদাম্পটনে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বাংলাদেশ সময় আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপ শুরু পাঁচদিন পর আজ প্রথম মাঠে নামছে ভারত। আইপিএল শেষ করে কিছুটা ক্লান্ত থাকার কারণেই ভারতের ম্যাচ রাখা হয়েছে দেরিতে।
এদিকে, টানা দুই ম্যাচ হেরে বিপদে আছে প্রোটিয়ারা। কাঁধের ইনজুরি নিয়ে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন পেসার ডেল স্টেইন। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চোটে পড়ে ১০ দিনের জন্য মাঠের বাইরে পেসার লুঙ্গি এনগিদিও। সিরিজের পরের পর্বের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের সেরাটা দিতে হবে ফাফ ডু প্লেসিস-হাশিম আমলাদের। তাই এ ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই।
আরো পড়ুন : সাকিবের ২০০তম ম্যাচ আজ
অন্যদিকে, এবারের বিশ্বকাপে মাঠে না নামলেও বেশ নির্ভার রয়েছে ভারত। একটি প্রস্তুতি ম্যাচে হারলেও অপর ম্যাচে জয় পায় তারা। নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় কোহলিরা।
ইত্তেফাক/ইউবি
