সিনিয়র সচিব পদে নিয়োগ পেলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো: হাসিবুল আলম। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
গোলাম মো. হাসিবুল আলমের সিনিয়র সচিব হিসেবে নিয়োগের আদেশ আগামী ২২ মে থেকে কার্যকর হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম সিনিয়র সচিব পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে শুভেচ্ছা জানান আইএসপিআর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) এর দায়িত্ব পালন করেন।
