ভারতের বিপক্ষেও বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৫ জুন ২০১৯, ১৭:৩৩

প্রথম দুই ম্যাচ হারের পর ভারতের বিপক্ষেও শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকে প্রোটিয়াদের। ৮৯ রানের মধ্যে পাঁচ উইকেটের পতন হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১২৩ রান।

এর আগে সাউদাম্পটনে বুধবার বিকেলে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। মাঠে নেমে ১১ রানে ওপেনার হাশিম আমলা ফিরে যান সাজঘরে। তাকে অনুসরণ করে একে একে মাঠ ছাড়েন কুইন্টন ডি কক, র‌্যাশি ভ্যান ডার দুসেন, ফাফ ডু প্লেসিস ও জেপি ডুমিনি।

আরও পড়ুন : পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার ঈদ

এর মধ্যে ডু প্লেসিস সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া ‍দুসেন ২২ ও ডি কক ১০ রান করেন। বাকি দুজন দুই অঙ্ক ছুঁতে পারেননি। ষষ্ঠ উইকেটে এখন জেপি ডুমেনি ও আন্দিলে পেলুকায়ো ব্যাট করছেন। 

ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে হারে যাত্রা শুরু হয় দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ম্যাচে তারা বাংলাদেশের কাছে হেরেছে। এটি প্রোটিয়াদের তৃতীয় ম্যাচ। অপরদিকে ভারত এই ম্যাচের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করল।

ইত্তেফাক/কেআই