নিউজিল্যান্ডের বিপক্ষে সতর্ক সূচনার চেষ্টা করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে সেই প্রচেষ্টায় বেশিদূর এগুতে পারেননি তারা। নবম ওভারে ৪৫ রানে সৌম্য সরকার আউট হন। হেনরির বলে বোল্ড হওয়ার আগে সৌম্য ২৫ বল থেকে ২৫ রান করেন। দলীয় স্কোরে ১৫ রান যোগ হতেই ফার্গুসনের বলে টেন্ট বোল্টের হাতে ধরা পড়লেন তামিম। ১৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৬৪ রান। এখন তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিকুর রহিম।
ওভালে বুধবার সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। বাংলাদেশ এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলায় জেতা উইনিং কম্বিনেশন ঠিক রেখেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। তাই এই দু’দলের জন্যই আজ এগিয়ে যাওয়ার লড়াই।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সাঁটনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
ইত্তেফাক/কেআই
