বিয়ের ২৬ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আকলিমা বেগম নামের এক নববধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২১ মে) সকাল ১০ টায় ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম, রায়চাঁদ এলাকার রিকশা চালক জাকির হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে জাকির পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, বেলা সাড়ে ১০ টার দিকে সে নিজ ঘরের আড়ার সাথে গলায় পড়নের কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আকলিমার ঘরে কেউ ছিলো না। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জাকির আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিহতে মা রাশিদা বেগম জানান, আকলিমা ঢাকায় পোশাক কারখানায় কাজ করতো এবং জাকির ছিলো বাসের হেলপার। গত ২৬ দিন আগে ঢাকায় জাকিরের সঙ্গে আকলিমার বিয়ে হয়েছিলো। বিয়ের পর জাকির, আকলিমাকে তার নিজ বাড়িতে উঠায় এবং সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে থাকে। জাকিরের সংসারে তার মা-বাবা ভাই-বোন কেউ নেই। এই অবস্থায় জাকিরের সাথে দাম্পত্য কলহের কারণে হয়ত আকলিমা আত্মহত্যা করে থাকতে পারে।

‘বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে’
নতুন দামে চা পাতা কিনছেন না মালিকরা, হতাশায় কৃষক