রোনালদোর হ্যাটট্রিকে উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগাল

আপডেট : ০৬ জুন ২০১৯, ০৯:২৫

উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে  ফাইনালে উঠেছে পর্তুগাল। হ্যাটট্রিক করেছেন দলের  অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

বুধবার রাতে পোর্তোর এস্তাদিও দ্রাগাও স্টেডিয়ামে ম্যাচে ২৫তম মিনিটে ২৫ গজ দূর থেকেই অসাধারণ এক ফ্রিকিকে নিজ দলকে এগিয়ে দেন রোনালদো।  এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

 

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে সমতা ফেরায় সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের ডি-বক্সে ফাউল হওয়ায় পর্তুগালের পক্ষে পেনাল্টি দেন রেফারি। কিন্তু পরে ভিএআরে দেখা যায় আগে সুইজারল্যান্ডের খেলোয়াড়কেই ফাউল করা হয়েছিল। ফলে পেনাল্টি দেয়া হয় সুইসদের। স্পটকিকে দলকে সমতায় ফেরান রিকার্দো গোমেজ।

আরো পড়ুন : লড়াই করে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ

ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা ছিল। কিন্তু শেষ মুহূর্তে চমক দেখালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৮৮ ও ৯০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ফলে

 

বৃহস্পতিবার টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। সে ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

 

ইত্তেফাক/ইউবি