পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচের) শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে।
রবিবার (২২ মে) সকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠানের শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। এ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য ও উপ-উপাচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন, আহরণ এবং জ্ঞান তৈরি করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে একটু একটু করে ভালো কাজ করে জমা করতে হবে এবং সেই জমানো ভালো কাজটিই একসময় বড় আকারে জীবনের ব্যাংকে জমা হবে।’
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র্যাগিংয়ের দায়ে যবিপ্রবির ৩ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
হাবিপ্রবি'র ভ্রাম্যমাণ ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প