দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের 'বয়া' স্থাপন 

আপডেট : ২২ মে ২০২২, ১৮:২২

ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের জলসীমা এবং দ্বীপগুলোর দাবিতে তার সার্বভৌমত্ব জাহির করার জন্য বয়া স্থাপন করেছে। এছাড়া দেশটি কিছু কমান্ড পোস্ট খুলেছে। 

কোস্ট গার্ড অ্যাডমিরাল আর্টেমিও আবু বলেন, ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) ১২ থেকে ১৪ মে পর্যন্ত পাঁচটি নেভিগেশনাল বয়া স্থাপন করছে। এসবের প্রত্যেকটিতে দেশটির জাতীয় পতাকা লাগানো হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার দেশটির সার্ভিস কমান্ড্যান্ট বলেন, দক্ষিণ চীন সাগরে ম্যানিলার 'মেরিটাইম ডোমেন সচেতনতা' বাড়াতে লওয়াক, লিকাস এবং পারোলা দ্বীপপুঞ্জে নতুন কমান্ড পর্যবেক্ষণ পোস্টও স্থাপন করেছে কোস্ট গার্ড। রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইত্তেফাক/এসআর