ইসরায়েল-সুইজারল্যান্ডেও মাঙ্কিপক্স শনাক্ত

আপডেট : ২২ মে ২০২২, ২১:০১

ইসরায়েল ও সুইজারল্যান্ডে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৪ দেশে মাঙ্কিপক্স শনাক্ত হলো।

বিসিসির প্রতিবেদন বলা হয়েছে- ইসরায়েল ও সুইজারল্যান্ডে একজন করে শনাক্ত হয়েছে। সম্প্রতি অন্যদেশ থেকে তারা ভ্রমণ করে দেশে ফিরেছেন। ইসরায়েল জানিয়েছে- আরও একজনের শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।  

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা দিয়েছে।

তবে আশার কথা হচ্ছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেই মাঙ্কিপক্স ছড়াই না। ফলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি বৈঠক করেছে। 

  

ইত্তেফাক/ইউবি