প্রশংসায় ভাসছে ‘পারফিউম’ 

আপডেট : ২৩ মে ২০২২, ০১:২০

বর্তমানে দেশের সংগীতশিল্পীদের ভেতর অ্যালবাম প্রকাশের চর্চা নেই বললেই চলে। সেই জায়গায় নিজেদের ৬ষ্ঠ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।

জানা গেছে, অ্যালবামটিতে মোট ৮টি গান থাকছে। এর আগে তারা অ্যালবামটির ৭টি গানের ভিডিও প্রকাশ করলেও শ্রোতারা অপেক্ষায় ছিলেন ৮ নম্বর গানটির। এবার সেই অপেক্ষার পালাও শেষ হলো।

গত ১৯ মে অ্যালবামের শেষ গানটি প্রকাশ করেছে শিরোনামহীন। ‘পারফিউম’ শিরোনামের এই গানটি প্রকাশ পেতেই দারুণ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতাদের ভেতর। ‘পারফিউম’ গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ব্যান্ড প্রধান জিয়াউর রহমান নিজেই।

জিয়াউর রহমান জানান, ব্যয়বহুল মিউজিক ভিডিওর পেছনে আড়াই বছর পরিশ্রম করেছেন তারা। যেটাকে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইতিহাসের সর্বোচ্চ বাজেটের মিউজিক ভিডিও বলতে চাইছেন। যেখানে গ্রিক মিথোলজি নিয়ে নির্মিত গানে শিরোনামহীন সদস্যদের সম্পূর্ণ ভিন্নলুকে উপস্হাপন করা হয়েছে। এছাড়া গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য এ রকম স্ক্রিন প্লে করা হয়েছে।

শিরোনামহীনের বর্তমান লাইন আপ হলো—বেস গিটারিস্ট, চেলিস্ট ও সরোদবাদক: জিয়াউর রহমান, ড্রামস, সরোদ ও বাঁশিতে কাজী আহমাদ শাফিন, লিড গিটারে দিয়াত খান, কণ্ঠে শেখ ইশতিয়াক ও কি-বোর্ডে রয়েছেন সাইমন চৌধুরী।

ইত্তেফাক/টিআর