রাজধানীর মিরপুরে প্রতিযোগিতা করছিল খাজাবাবা ও পরিস্থান পরিবহনের দুইটি বাস।বাস দুইটির চাপে সিএনজিতে থাকা তিনজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে মিরপুর ১১ নম্বরে বাংলা স্কুলের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা দুটি বাসে ভাংচুর ও আগুন দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলা স্কুলের সামনের সড়কে চলছিল বাস দুইটির প্রতিযোগিতা। এ সময় খাজাবাবা বাসকে পরিস্থান পরিবহনের বাসটি ওভারটেক করার সময় মাঝখানে একটি সিএনজি অটোরিকশা আটকে যায়। এতে দুই বাসের চাপে পড়ে সিএনজি চালক ও পেছনে থাকা দুই আরোহী আহত হন।
আরও পড়ুন: ঈদ আনন্দে মুখরিত ধরলা পাড়
পরিস্থান বাসের চালক মোহাম্মদ ইব্রাহিমকে বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে পালিয়ে যায় খাজাবাবা বাসের চালক।পরে আশপাশের লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার লিটন কুমার সাহা জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি
