বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে শুরুতেই অসহায় হয়ে পড়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৯ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ৯৬ রান করেছে অসিরা।
নটিংহ্যামে বৃহস্পতিবার বিকেলে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তার এই সিদ্ধান্তের যৌক্তিকতার প্রমাণ শুরু থেকেই রাখতে থাকেন বোলাররা। দলীয় ১৫ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দিয়ে প্রথম আঘাত হানেন ওশান থমাস। দলীয় স্কোরে ১১ রান যোগ হতেই আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ফিরেন শেলডন কটরেলের বলে।
এই ধারায় দলীয় ৭৯ রানের মধ্যে একে একে মাঠ ছাড়েন ওসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কস স্টয়েনিস। আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের মধ্যে স্টয়েনিস (১৯) ও ওসমান খাজা (১৩) ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ষষ্ঠ উইকেটে এখন স্টিভেন স্মিথের সঙ্গে জুটি বেঁধেছেন অ্যালেক্স ক্যারি।
আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া। অপরদিকে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাও শুরু হয়েছে জয় দিয়েই। তাই এই ম্যাচ দু’দলের জন্যই এগিয়ে যাওয়ার লড়াই।
ইত্তেফাক/কেআই
