ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যার দায়ে রাশিয়ার এক সেনা কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রথমবারের মতো যুদ্ধাপরাধের দায়ে সোমবার ভাদিম শিশিমারিন নামে রুশ ওই সৈন্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবিসি।
সোমবার আদালতে শিশিমারিনকে নীল এবং ধূসর রঙের সোয়েটশার্ট পরা অবস্থায় দেখা যায়। আদালত কক্ষে নীরব ছিলেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনের চুপাখিভকা উত্তর-পূর্ব গ্রামে ৬২ বছর বয়সী আলেক্সান্ডার শেলিপভকে গুলি করে হত্যা করে ট্যাঙ্ক কমান্ডার ভাদিম শিশিমারিন। আদালতে হত্যার দায় স্বীকার করেন শিশিমারিন।
আদালতে তিনি জানান, উচ্চ পদমর্যাদার কর্মকর্তার নির্দেশে তিনি শেলিপভকে হত্যা করেন। আর এটি করার জন্য তিনি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেন। এছাড়া অভিযুক্ত অন্যদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করছে ইউক্রেন।
তবে নিজেদের সৈনিকদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করছে রাশিয়া।

ইউক্রেনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত রাশিয়া