রায়পুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৫ মে ২০২২, ১১:২৪

লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে মফিজ উল্ল্যাহ মানিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

 মানিক কেরোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির উল্যা পণ্ডিত বাড়ীর বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

স্বজনরা জানান, মঙ্গলবার রাতে মানিক বৃষ্টির মধ্যে মাছ ধরার জন্য বাড়ি থেকে টেঁটা হাতে বের হন। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর