কমলগঞ্জ উপজেলার মৃত্তিঙ্গা চা-বাগানের পাথরটিলা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে কালাছড়ার পানিতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু চা-শ্রমিক সন্তান।
স্থানীয়রা জানায়, নিখোঁজ দুই শিশুকে খুঁজাখুঁজির পর ধলাই নদীসংলগ্ন স্লুইসগেট এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মৃত্তিঙ্গা চা-বাগান হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, মৃত্তিঙ্গা চা-বাগান হাসপাতাল থেকে দুই শিশুর লাশ পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়।
