পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
হঠাৎ করে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এতে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে আমরাজুড়ি-ফেরিঘাট হতে ঝালকাঠীর শেখেরহাট সড়কের আমরাজুড়ি ফেরিঘাট এলাকার রাস্তা। রাস্তা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গত ২০ এপ্রিল পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভাঙন এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ভাঙনরোধের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড ৬৩ লাখ টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগের ডাম্পিং প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।
