সাতক্ষীরার তালায় গলায় ওড়না পেঁচানো তমা রানী ঘোষ (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তমা রানী ঘোষ উপজেলার জেয়ালা গ্রামের তরুণ ঘোষের কন্যা এবং খুলনা হাজী মোহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থী।
আরও পড়ুন: নেপালে প্রচণ্ড ঝড়ে নিহত ১, আহত ৯৯
তমা রানী ঘোষের স্বজনরা জানান, শুক্রবার সকালে মায়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে মনোমালিন্য হয় তার। এক পর্যায়ে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না ঝুঁলিয়ে তমা আত্মহত্যা করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/এমআরএম
