কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মইক্ক্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেছে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা (৪২) ও ডুলাহাজারা ইউনিয়নের চা বাগান এলাকার দিপক পালের ছেলে সনাক পাল (২৭)।
আরো পড়ুন : কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই জসিম উদ্দীন জানান, বেলা ১১টার দিকে মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনা ঢালায় কক্সবাজারগ্রামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে চকরিয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে নারীসহ ২ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষে বাস ও মাইক্রোবাস দুমড়ে-মুষড়ে গেছে।
ইত্তেফাক/ইউবি
