সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার চিকিৎসা সামগ্রীর ভেতর থেকে ১১টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ৭টায় দুবাই থেকে আগত একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৬০ গ্রাম। যার বাজারমূল্য ৮০ লাখ টাকা। এ সময় মো আলী আহমদ নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন জানান, বাংলাদেশ বিমানের বিজি-০২৪৮ ফ্লাইট দুবাই থেকে সকাল ৭টায় অবতরণ করে। পরে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে কাস্টমস। তল্লাশি চালিয়ে নেব্যুলাইজারের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। ওই যাত্রী গোলাপগঞ্জ উপজেলার দরগার বাজারের উজান মেহেরপুর গ্রামের বাসিন্দা।
ওই কর্মকর্তারা আরও জানান, মামলা দায়েরের পর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনা চোরাচালানে বাংলাদেশ বিমানের অনেকে জড়িত?