ফিলিস্তিনি অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জুন ২০১৯, ১৪:৫৪

আবদুল হালিম আল-আশকার নামে ফিলিস্তিনের একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিয়েছে মার্কিন সরকার। এর আগে ওই অধ্যাপককে মার্কিন কারাগারে ১১ বছর তাকে আটক রাখা হয়। 

জানা যায়, আবদুল হালিম আল-আশকারকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে আটক করে যুক্তরাষ্ট্র। ২০০৫ সালে এ অধ্যাপক ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন। তিনি আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। 

আবদুল হালিমকে ইসরাইলের হাতে তুলে দেয়ার নিন্দা জানিয়েছেন  হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, এ ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থি। 

ফিলিস্তিনের আন্তর্জাতিক সম্পর্ক পরিষদও আবদুল হালিম আল-আশকারকে হস্তান্তরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, তার ভাগ্যের যেকোনো খারাপ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে  সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে। 

আরো পড়ুন: দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মে 

এছাড়া আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র  যে ফিলিস্তিনের প্রতি শত্রুতা পোষণ করে  ফিলিস্তিনের এ নেতাকে ইসরাইলের কাছে হস্তান্তরের মাধ্যমে তা আবারো পরিষ্কার হয়েছে। 

ইত্তেফাক/এসআর