গৌরনদীতে বজ্রপাতে রাজিব চাপরাশী (২৮) নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন। শুক্রবার (২৭ মে) উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব ঐ গ্রামের আব্দুল জলিল চাপরাশীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বদরুজ্জামান খান সবুজ জানান, শুক্রবার দুপুরে উপজেলার উত্তর বাউরগাতী গ্রামের প্যাদাবাড়ির জামে মসজিদে সৌদি প্রবাসী রাজিব চাপরাশী (২৮) জুমার নামাজ আদায় করে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন। পথে রাজিব বেলা ২টার দিকে ঐ গ্রামের মোতালেব সরদারের পুকুরপাড়ে পৌঁছেন। এ সময় হঠাৎ বজ্রপাতে রাজিবের শরীরের অধিকাংশ পুড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার স্বজন ও মুসল্লিরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
