জাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে বেলাল-আজাদ

আপডেট : ২৮ মে ২০২২, ১৬:৫০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২২ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আজকের পত্রিকার জাবি প্রতিনিধি বেলাল হোসেন সভাপতি ও ঢাকাপোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আলকামা আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ মে) দুপুর দেড়টায় প্রধান নির্বাচন কমিশনার ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

এর আগে, সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহন শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক রসায়ন শাহাদাত হোসেন (নিউ এইজ), কোষাধ্যক্ষ ইমরান হোসাইন (মানবজমিন) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন (দেশ রূপান্তর)।

এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন- আব্দুর রহমান খান সার্জিল (নিউজবাংলা২৪.কম), মেহেদি মামুন (দ্য নিউ নেশন) ও আব্দুল মান্নান (সময় ট্রিবিউন)।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন।

ইত্তেফাক/এআই