স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী নাটোরের স্বাস্থ্য খাতের উন্নয়নে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নেমেছে নাটোরের স্বাস্থ্য বিভাগ।
এর অংশ হিসেবে শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ঐ সময় ১১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
